ঢাকাSunday , 21 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিনেরপোতায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 May 2023, 22:25

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা-খুলনা মহসড়কের বিনেরপোতায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে মো. আকাশ হোসেন নামে ও অঙ্কুশ দেবনাথ নামের দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২১ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘনটনায় নিহত মো. আকাশ হোসেন পাটকেলঘাটা পশ্চিমপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। একই দুর্ঘটনায় নিহত অঙ্কুশ দেবনাথ পাটকেলঘাটা বাজার এলাকার নিমাই দেবনাথের ছেলে। তাঁরা দুজনেই পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এএসসি পরীক্ষা দিচ্ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পালসার মোটর সাইকেলে করে তাঁরা সাতক্ষীরা থেকে দ্রæতগতিতে পাটকেলঘাটা অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে বিনেরপোতা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা দ্রæতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এরমধ্যে ঘাতক ট্রাক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *