ঢাকাSunday , 21 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ৪ জন গ্রেফতার


May 21, 2023 10:10 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এএসআই নাসির উদ্দীন কয়রা উপজেলার ভাগবা গ্রামের মোঃ মোকবুল হোসেন সরদারের স্ত্রী হাজেরা বিবিকে ১ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ চাঁদখালী ইউনিয়নের মৌখালী থেকে আটক করে।

তাছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩ জন পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করেছে থানা পুলিশ। এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাজেরা বিবি পাইকগাছায় গাঁজা বিক্রি করার জন্য আসবার খবরটি জানতে পেরে তাকে আটক করার কৌশল অবলম্বন করি। আমরা সফল হয়েছি। তার নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। হাজেরা বিবিসহ ৩ পরোয়ানাভুক্ত আসামিদের রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।