ঢাকাSaturday , 20 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের কর্মশালা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 May 2023, 22:11

নিজস্ব প্রতিনিধি : শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতাভুক্ত ‘পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবজিএসআই) স্কিমের আওতায় কালিগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে শনিবার (২০ মে) কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী। তিনি বলেন, স্কুলের উন্নয়নের জন্য ম্যানেজিং কমিটির ভূমিকা অপরিসীম। ম্যানেজিং কমিটির সভাপতিরা কিভাবে স্কুলের শিক্ষার মান উন্নয়ন এবং ভৌত অবকাঠামে উন্নয়ন করা যায় সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে হলে স্মার্ট সিটিজেন প্রয়োজন।

আর স্মার্ট সিটিজেন তৈরির কারখানার প্রধান কারিগর হচ্ছেন স্কুলের শিক্ষকবৃন্দ। এ সময় পিবিজিএসআই-২০২২ সালের স্কিমে উপজেলার মধ্যে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করায় এবং সরকার ঘোষিত ৫ লক্ষ টাকা অনুদান পাওয়ায় প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে অভিনন্দন জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, বেইন বেইজ কর্মকর্তা নাসিম সায়াদাত, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুপতি সরকার, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব মন্ডল, বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্য, ডা. মুজিব-রুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান প্রমুখ। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন। কর্মশালায় উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ও ১৩ টি মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার ও বিভিন্ন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *