ঢাকাSaturday , 20 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সম্পাদকের ছেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত: সুস্থতা কামনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 May 2023, 22:08

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলুর একমাত্র ছেলে শেখ ফাহিম আহমেদ (১৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শনিবার (২০ মে) দুপুরের দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের পাউখালী তালতলা মোড় এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে।

এসময় ফাহিম আহমেদ ও অপর আরোহী রেফারী মাহমুদ গুরুতর আহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রæত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তাদেরকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর ছেলে শেখ ফাহিম আহমেদ ও রেফারী মাহমুদ এর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ ও শেখ সাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহম্মেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবর রহমান সুমন, কার্যনির্বাহী নির্বাহী সদস্য অধ্যাপক সনৎ কুমার গাইন ও আরাফাত আলী, সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্লাহ বাহারসহ রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *