ঢাকাWednesday , 17 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


May 17, 2023 10:55 pm
Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭ মে (বুধবার) বিকাল ৫ টায় শ্যামনগর সদরে নাসরুল উলুম সিদ্দিকিয়া কুরবানিয়া মাদরাসা ও এতিমখানা মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ায়রম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব (বাবু), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামূল হক লায়েস, যুবলীগ নেতা ও ইউপি সদস্য ওহিদূল ইসলাম, যুবলীগ নেতা এস এম ফেরদাউস হায়দারসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ সকল অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এতিমখানার এতিম শিশুসহ হাফেজবৃন্দ। আলোচনা সভার সভাপতি এমপি এস এম জগলুল হায়দার তার বক্তব্যে বলেন, ‘১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকার কারনে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।

সুদীর্ঘ নির্বাসন জীবন শেষে ১৯৮১ সালে ১৭ মে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। সেদিন হতে বাংলাদেশ আওয়ামী লীগ দিবসটি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করে আসছে।’ আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যবৃন্দসহ সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি মোঃ আব্দুল খালেক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।