নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খামারপাড়া এলাকার ইসলাম হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ মে) রাত ১১ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক সাইমুন ঢালীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার পশ্চিম নারায়নপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
ওই সময়ে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আরিফুলকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে সোমবার (১৫ মে) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
