ঢাকাSaturday , 13 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির দরগাহপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 May 2023, 21:56

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির দরগাহপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকালে দরগাহপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুল হক এর নেতৃত্বে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রত্যন্ত অঞ্চলে বিশেষ স্বাস্থ্য সেবা প্রদানের অংশ হিসেবে পরিচালিত ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল অভিজ্ঞ মেডিকেল অফিসার এবং দরগাহপুর ইউনিয়নের স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে উক্ত ক্যাম্প পরিচালনা করা হয়। মাসিক ফ্রী মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক সাধারণ ও বিভিন্ন পর্যায়ের রুগীদেরকে সেবা প্রদানসহ ৭৩ জন ভায়া (জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার) রুগীকে পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *