ঢাকাThursday , 11 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ৩ সন্তানের জননীর আত্মহত্যা


May 11, 2023 10:02 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় স্বামীর উপর অভিমান করে নিলুফা ইয়াসমিন (৩৮) নামে ৩ পুত্র সন্তানের জননী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। মৃত নিলুফা উপজেলার চাঁদখালী ইউনিয়নের আব্দুল আজিজ এর স্ত্রী। মৃতের মেঝ ছেলে আল-আমিন জানান, মঙ্গলবার দুপুরের দিকে আমার মা রান্না করছিলো। এ সময় আমার বাবা মাকে অকথ্যভাষায় গালিগালাজ করলে মা অভিমান করে বসতঘরের দরজা দিয়ে ঘরের ভিতরে বিষপান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।

পরে বড় ভাই আর আমি ঘরের দরজা ভেঙ্গে মাকে উদ্ধার করার চেষ্টা করি। এ সময় লোকজন ছুটে এসে মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ জানান, দুপুর ২টা ২০মিনিটে আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ নিলুফাকে হাসপাতালে ভর্তি করে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। উপরে উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক সুরোতহাল রিপোর্ট শেষে তাকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।