ঢাকাMonday , 8 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 May 2023, 21:28

নিজস্ব প্রতিনিধি: “মানবতার শক্তিতে বিশ্বাস রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৩। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার সকাল ৯টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, কার্যকরী কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, রাশেদুজ্জামান রাশি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জন হেনরি ডুনান্ট আত্মমানবতার সেবার লক্ষ্যে মহৎ উদ্যোগ নিয়ে রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। আত্মমানবতার সেবায় এই রেড ক্রিসেন্ট সোসাইটি সেবামূলক কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও বিপর্যয়ে রেড ক্রিসেন্টের সকল সদস্যরা মানুষের সেবা দিয়ে থাকেন।”

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের শুভ সূচনা করা হয়। আলোচনা সভা শেষে সেখানে একটি কেককাটা হয়। এসময় সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, যুব সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *