ঢাকাSunday , 7 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় দুদকের অভিযোগ গ্রহণের বুথ উদ্বোধন


May 7, 2023 10:26 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: “এবার আওয়াজ তুলুন” শিরোনামে সাতক্ষীরায় দুদকের অভিযোগ গ্রহণের বুথ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় দুর্নীতি দমন কমিশন, খুলনার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দুদক খুলনা-সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ অভিযোগ গ্রহণ বুথের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন,সাতক্ষীরা জেলা সদরের যেকোন সরকারি,আধা সরকারি,স্বায়ত্তশাসিত দপ্তর,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ,দুর্নীতি বা হয়রানির শিকার হয়েছে বা হচ্ছে এসব অভিযোগ তুলে ধরতে পারবেন ভুক্তভোগীরা।
তিনি আরো বলেন,এসব বুথে সকাল ৯টা থেকে অবিরামভাবে হয়রানির শিকার যেকোন ব্যাক্তি ১৩ মে বিকাল ৫টা পর্যন্ত যেকোন বুথে তাদের অভিযোগ জমা দিতে পারবেন। ১৪ মে রবিবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অভিযোগের ভিত্তিতে স্ব-স্ব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা,সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, সদরের নিউ মার্কেট লাবনি মোড়, ইটাগাছা সড়ক ও জনপদ জামে মসজিদ, উপজেলা পরিষদ চত্বর, কাটিয়া আমতলা,খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু চত্বর, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক গেইট, কাছারীপাড়া পোষ্ট অফিস মোড় ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরসহ ৮ টি অভিযোগ গ্রহণের বুথ স্থাপন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।