কৃষ্ণনগর প্রতিনিধি: কৃষ্ণনগর বাজারে ভেজাল মুক্ত অভিযান চালানো হয়। ৭ ই মে রবিবার সকাল ১০ টার সময় কৃষ্ণনগর বাজারে কালিগঞ্জ উপজেলার সেনেটারী অফিসার আব্দুস সোবহান ভেজাল মুক্ত অভিযান পরিচালনা করেন। দুধের দোকানে নিতাই মন্ডল সহ আরও কয়েক জনের প্রায় ৩৫ কেজি পানি যুক্ত দুধ বিনষ্ট করা হয় । মাছ বাজারে মাছের ওজন ঠিক আছে কিনা কেজি পাটখরা পরিক্ষা করা হয়।
, মাংসর দোকানে ভাল পুশুর মাংস কিনা খোজখোবর নেন। ময়রা দোকান গুলোতে অস্বাস্থ্য উপায়ে মিষ্ঠি তৈরি কারখানায় পরিদর্শন করেন এবং পরিষ্কার পরিছন্ন রাখার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউপির প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান, বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুর হোসেন, বাজার কমিটির ক্যাশিয়ার আলহাজ্ব শওকাত হোসেন সহ সর্ব সাধারন মানুষের উপস্থিতি ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
