ঢাকাSaturday , 6 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জায়গা-জমির বিরোধের জেরে মারপিট

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 May 2023, 21:35

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার দেবহাটায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে সৎ মাকে মারপিটের অভিযোগ উঠেছে ছেলেদের দিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী দেবহাটার উত্তর গোবরাখালী এলাকার মৃত শেখ মোকছেদ আলীর স্ত্রী মর্জিনা খাতুন। এ ঘটনায় ওই তার পৌত্র মো. মিজানুর রহমান দেবহাটা থানায় ৪ চাচার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, মৃত মোকছেদ আলীর ছেলে শেখ মহিদুল ইসলাম, শেখ আজিজুল ইসলাম, শেখ সাইদুল ইসলাম ও আশাশুনি উপজেলার একসরা গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মো. হৃদয়। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মর্জিনা খাতুনের বসতভিটার সামনে একটি খাস জমি দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন।

সম্প্রতি ওই জমির উপর নজর পড়ে অভিযুক্তদের। তারই জের ধরে গত ৫ মে শুক্রবার সকাল ৭টার দিকে অভিযুক্তরা মর্জিনা খাতুনের বাড়িতে গিয়ে কথাকাটাকাটিতে জড়ায়। এক পর্যায়ে অভিযুক্তরা উত্তেজিত হয়ে মর্জিনা খাতুনের উপর হামলে পড়ে বেধড়ক মারপিট করে। এসময় মর্জিনা খাতুনের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে শেখ মহিদুল ইসলাম জানান, ‘মর্জিনা খাতুন আমার বাবার প্রথম স্ত্রী। আমার বাবার মৃত্যুর আগে আমাদের সব ভাই-বোনদের মাঝে সম্পত্তি ভাগ-বাটোয়ারা করে দেন। এছাড়া যার যার অংশের সামনে থাকা খাস জমি সুষ্ঠুভাবে বন্টন করে দেন। বাবার মৃত্যুর পর আমার বড় মা সেই ভাগ অস্বীকার করে গোলযোগ সৃষ্টি করে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে পূনরায় জমি ভাগ-বন্টন হয়। সেই জমিতে কাজ করতে গেলে তারা আমাদের উপর হামলা করে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *