ঢাকাThursday , 4 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণ হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 May 2023, 21:32

নিজস্ব প্রতিনিধি: “নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণ হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টামূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র (আসক), জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের শহিদ আবদুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিশোরী স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের হত্যাকারীকে দ্রæততম সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসব হত্যাকান্ডের বিচার না হলে দেশে সংখ্যালঘু ও নারী নির্যাতন বন্ধ করা সম্ভব হবে না। দেশে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা না করা গেলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির আহŸায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আব্দুল কালাম আজাদ, বাংলাদেশ জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ নেতা আবু তালেব প্রমুখ। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে স্থানীয় মানবাধিকারকর্মী, সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি, সাংস্কৃতিক, নারী অধিকার সংগঠন, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *