ঢাকাThursday , 4 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মাদক ব্যবসায়ীসহ ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ


May 4, 2023 10:02 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: বিশেষ অভিযানকালে দুই মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার ৯ আসামীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। বুধবার সকাল থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহর নের্তৃত্বে বিশেষ অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

অভিযানকালে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২২ পুরিয়া গাঁজাও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের দুই মাদক ব্যবসায়ী এনতাজ আলীর ছেলে মফিজুল ঢালী(৩৫), পাশর্^বর্তী খাসখামার গ্রামের মৃত বাহার আলী মোল্যার ছেলে এফরাউল মোল্যা(৪৩), পারী জারী ৩/২২ মামলার আসামী উত্তর পারুলিয়ার রুহুল আমিন মৃধার ছেলে আমিরুল ইসলাম, জিআর ১৪৮/১৮ মামলার আসামী বহেরা উত্তর পাড়া গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে রাসেল সরদার বাবু (২০), নারী শিশু নির্যাতন দমন আইনের ৪৫১/২০ মামলার আসামী বহেরা গ্রামের মৃত মেহের আলীর ছেলে ইয়াছিন আরাফাত, জিআর ১২১/২১ (দেবহাটা) মামলার আসামী পুষ্পকাটির মৃত ছহিল উদ্দীনের ছেলে গোলাম মোস্তফা টুটুল, তার সহোদর ভাই জিআর ১১৮/২২ (দেবহাটা) মামলার আসামী গোলাম কিবরিয়া, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪৫১/২০ মামলার আসামী বহেরা গ্রামের মৃত মেহের আলীর স্ত্রী রোকেয়া বেগম এবং জিআর ১১৮/২১ (দেবহাটা) মামলার আসামী পুষ্পকাটি গ্রামের মৃত জালাল উদ্দীন সরদারের ছেলে তরিকুল ইসলাম (৪১)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিতসহ বিচারার্থে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।