ঢাকাThursday , 4 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মাসুদা খানম মেধার মতবিনিময় সভা


May 4, 2023 10:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকার সর্বসাধারণের সাথে নির্বাচনী বিষয়ে মতবিনিময় করেছেন শেখ মাসুদা খানম মেধা। বৃহস্পতিবার ( ৪ মে) কুশুলিয়া দারুস সুন্নত দাখিল মাদ্রাসায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। কুশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোফাখখারুল ইসলাম নিলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মাসুদা খানম মেধা। এসময় তিনি বলেন, সাতক্ষীরা ৪ আসনের নৌকার মাঝি হতে চান।

আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী তাকে যদি নৌকার টিকিট প্রদান করেন তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। এসময় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছেন সত্যি অবিস্মরণীয়। আগামী নির্বাচনে আওয়ামীলীগ নির্বাচিত হলে দেশের উন্নয়ন আরো এগিয়ে যাবে। এজন্য উপস্থিত সবাইকে নৌকার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। কাজী মোজাহিদুল ইসলাম তরুণের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক বীরেন্দ্র বিশ্বাস, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাত রাজা, প্রফেসর আতিয়ার রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী ও সাংবাদিক হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।