ঢাকাWednesday , 3 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত


May 3, 2023 9:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা সদরের বকচরা এলাকায় বাইপাস সড়কের ধারে এই কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীতে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপপরিচালক ইকবাল আহমেদ।

কর্মসূচীতে বক্তারা বলেন, কম্বাইন্ড হার্ভেস্টার বিশ্বের উন্নত দেশগুলোতে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশেও আস্তে আস্তে এর প্রচলন ঘটছে। মাঠ থেকে ধান কেটে একইসাথে তা মাড়াই করা যায় কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে। এছাড়া এটি ব্যবহারে কৃষকের কষ্ট কম হয়, বৃষ্টি বা ঝড়ে ধান নষ্ট হবার সম্ভাবনা কম থাকে।
কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ আরাফাত হোসেন, উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, কৃষিবিদ প্লাবনী সরকার সহ অর্ধশত কৃষক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।