নিজস্ব প্রতিনিধি: শাহজাহান আলী নামের এক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে তাকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সাতবসু গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তার বাবার নাম আবুল কাশেম কারিকর। কালিগঞ্জ থানার উপপরিদর্শক তারক চন্দ্র দাস জানান, মাগুরা জেলা জজ আদালতের এসসি ১২৯/০৯ নং মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শাহজাহান আলী। দীর্ঘদিন সে পলাতক ছিল। গোপন খবরের ভিতিত্তে সোমবার রাত ১২টার দিকে তাকে তার নিজ বাড়ি সাতবসু গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার বিকেলে মাগুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
