ঢাকাTuesday , 2 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 May 2023, 21:55

নিজস্ব প্রতিনিধি: গ্যাস ট্যাবলেট খেয়ে এক এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা-মাঘরি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের নাম- মুক্তা পারভিন (১৬)। সে নলতা ইউনিয়নের ঘোনা মাঘরি গ্রামের সামছুর রহমানের মেয়ে ও নলতা বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী।

মৃতের স্বজনরা জানান, মুক্তা পারভিন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সকলের অজান্তে নিজ ঘরের মধ্যে গ্যাস ট্যাবলেট খায়। বিষয়টি জানতে পেরে প্রথমে তাকে স্থানীয় চিকিৎসক ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎিসাধীন অবস্থায় মুক্তা মারা যায়। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *