ঢাকাSunday , 30 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন


April 30, 2023 10:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচন উপলক্ষে এক সভা রোববার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সঞ্চালনায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিৎ কুমার মন্ডল, মো. নুরুজ্জামান, নিয়াজ কওছার তুহিন, রেজাউল হক, সুফিয়া খাতুন, জয়শ্রী ঘোষ, তারক চন্দ্র সরকার, আব্দুর রউফ, নাজিমুদ্দীন আহম্মেদ, তৌহিদুর রহমান, সুকুমার ঘোষ, দেবব্রত কুমার মিস্ত্রী, বিকাশ মিস্ত্রী, হাফিজুর রহমান, মো. বদরুজ্জামান, মোশাররফ হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর আলম. আওছাফুর রহমান, মর্জিনা মোমতাহানা, মাসুদুর রহমান, প্রভাষক সোমা রানী সরকার, ওলিউর রহমান, রতন কুমার ঘোষ, শম্পা রানী মৃধা, সাইয়েদাতুন্নেছা মুক্তা, আমিনুর রহমান, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, প্রদর্শক মাজেদা খাতুন, সহকারী গ্রন্থাগারিক সাইফুজ্জামান, ক্রীড়া শিক্ষক মাহমুদুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুর রউফ, ইতিহাস বিভাগের প্রভাষক ওলিউর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক সোমা রানী সরকারকে ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে কলেজের হলরুমে শিক্ষক-কর্মচারিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।