ঢাকাFriday , 28 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে যুবলীগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 April 2023, 23:25

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় কৃষকের ধান কেটে ঘরে তোলার মানবিক কর্মসূচি হাতে নিয়েছেন যুবলীগ নেতা-কর্মীরা। শুক্রবার গড়ইখালী ইউপির পাতড়াবুনিয়ার কৃষক আশিষ রায়ের ক্ষেতের ধান কেটে এ কর্মসূচি’র উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদসহ দলীয় নেতৃবৃন্দ। সকালে ইউনিয়ন যুবলীগ সভাপতি তরিকুল ইসলাম সানার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু, কয়রার মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ শাহনেওয়াজ শিকারী। উক্ত ধান কাটা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল, উপজেলার সাবেক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, এসএম রেজাউল হক, বিজন রায়, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আঃ সাত্তার নন্তু, বিমলকৃষ্ণ সরকার ও এসএম সাহাবুদ্দিন শাহিন, উপজেলা ও ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে সায়েদ আলী মোড়ল কালাই, মানবেন্দ্র নাথ মন্ডল, আঃ রাজ্জাক রাজু, প্রনব কান্তি মন্ডল, আকরামুল ইসলাম, আঃ বারিক গাজী, তৌহিদুজ্জামান স¤্রাট, প্রভাষক ইমতিয়াজ আহমেদ, নিবেদিতা মন্ডল, শেখ জুলি, নাজমা কামাল, কাউন্সিলর আঃ গফফার, আছাদুজ্জামান, আমান সরদার, গৌতম রায়, মৃঙ্গাঙ্ক বিশ্বাস, ইউপি সদস্য আব্বাস আলী মোল্লা, হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, শওকত হাওলাদার, ফাতেমা তুজ জোহরা রুপা, ফেরদৌস ঢালী, তানজিম মোস্তাফিজ বাচ্চুসহ কৃষকলীগ নেতা শফি মোড়ল, আঃ রাজ্জাক রাজু, সাবেক ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনিসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সরকারি নির্দেশনা মেনে বুধবার প্রতিমা বিসর্জনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com