ঢাকাFriday , 28 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরায় আম ও ফসলের ব্যাপক ক্ষতি


April 28, 2023 10:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে আম ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত ঝড়-বৃষ্টি হয়। তবে শুক্রবার দুপুর পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করেনি কৃষি বিভাগ।
সাতক্ষীরা জেলাব্যাপী আম ও ধানচাষ হয়েছে। ধান কাটা শুরু হয়েছে মাঠে। গোবিন্দ ভোগসহ কয়েক জাতের আম সরকারিভাবে আগামি ১২ মে থেকে ভাঙার জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে আম ও ধানের। ভেঙে গেছে আমের ডাল। পাকা ধান মাটির সঙ্গে মিশে গেছে।

চাষিরা বলছেন,কিছুদিনের মধ্যে ভাঙা হবে আম। গতকালকের ঝড়ে এক চতুর্থাংশ আম ঝরে গেছে। এছাড়া ধান কাটার মৌসুমে ঝড় আসায় ধানের ক্ষতি হয়েছে ব্যাপক। ধান তুলতে খরচও হবে বেশি।
প্রসঙ্গত,সাতক্ষীরায় ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার মে: টন। আর ধান চাষ হয়েছে ৭৯ হাজার হেক্টর জমিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।