ঢাকাThursday , 27 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 April 2023, 22:17

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ও আহছানিয়া মিশন এতিমখানা লিল্লাহ বোডিং এর যৌথ উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মাদ্রাসা অধ্যক্ষ এর অফিস রুমে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দিকী ও সাতক্ষীরা আহছানিয়া মিশন জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোডিং এর সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, কাথন্ডা আলিম মাদ্রাসার সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সাপ্তাহিক ইচ্ছেনদীর নির্বাহী সম্পাদক মো. আবু শোয়েব এবেল, আহছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোডিং এর সহ-সম্পাদক কাজী সিরাজুল হক, কোষাধ্যক্ষ আবু দাউদ, সদস্য কাজী আছাদুল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী, প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকারিয়া হোসাইন, মো. শামছুর রহমান, মোছা. সেলিনা খাতুন প্রমুখ।

এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দিকী ও সাতক্ষীরা আহছানিয়া মিশন জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়াকে ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী। এসময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য, আহছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোডিং এর সদস্য, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক নাছির উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *