ঢাকাThursday , 27 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসায় তাফসীরুল কুরআন মাহফিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 April 2023, 22:10

আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে ২৫তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে আলহাজ্ব মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা-৪ এস এম জগলুল হায়দার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উর-জামান সাঈদ, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি জানান, দেশের উন্নয়ন শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন কথা মাদ্রাসায় পাঁচ কোটি টাকার বিল্ডিং দিয়েছেন। শেখ রাসেল ডিজিটাল ল্যাব দিয়েছেন এছাড়াও নানান উন্নয়ন কর্মকান্ডের কথা জনগণের মাঝে বর্ণনা করেন। উক্ত মাহফিলে বিকাল তিনটা হইতে বিভিন্ন স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ইসলামী সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত বক্তাদের বক্তৃতার মধ্য দিয়ে রাত একটাই দোয়া মোনাজাতের মাধ্যমে উক্ত মাহফিলটি সমাপ্ত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *