ঢাকাWednesday , 26 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আলোর পথিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ সভাপতি আশিক সম্পাদক গাজী মিজান


April 26, 2023 10:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: যুবসমাজকে নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয়ে আদর্শিক শিক্ষার দিকে অগ্রসর করে এবং সমাজসেবামূলক কাজে উৎসাহ যোগিয়ে মাদকমুক্ত ও বেকারমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কালিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হয়েছে।

“আত্ম মানবতার কল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (২৪ এপ্রিল) সেকেন্দার নগর চৌমুহনী বাজারে রংধনু শপিং মলে রাত ৮ ঘটিকায় এ কমিটির আত্মপ্রকাশ হয়। সমাজসেবক এফসিএ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এলাকার সুশীল সমাজের উপস্থিতিতে সকলের সর্বসম্মতিতে রংধনু শপিং মলের স্বত্বাধিকারী এস.এ. এম আশিককে সভাপতি এবং বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন হয়।

কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আল বাসারুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছির আরাফাত ,অর্থ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামীম জাহান রুবেল, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম,স্বাস্থ্য ও কৃষি বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি মন্ডল, অফিস সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা নাজনীন আশা, কার্যনির্বাহী সদস্য শামীম আল মামুন ডালিম, অ্যাডভোকেট হাবীব ফেরদাউস শিমুল, নাজমুস সাদাত , দীপঙ্কর মন্ডল, ও তাপস কুমার মল্লিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।