ঢাকাMonday , 24 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

admin
April 24, 2023 10:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাঘুরালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১২০ জনের অধিক অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। রবিবার (২৩ এপ্রিল) মাঘুরালী গ্রামে ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের সদস্যদের পরিচালনায় ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ৩টি গ্রাম থেকে মানুষ ভিড় করে। ৩ জন চিকিৎসক ও ৩ সহকারী এ সেবায় নিয়োজিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সাইদুর রহমান ও আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতি তার বক্তব্যে বলেন, প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। শুধু নলতা মাঘুরালী নয় পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহŸান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।