দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৩০ বোতল ফেন্সিডিল সহ আশিক উল্লাহ বাপ্পি (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই শেখ মো. গোলাম আজম, অভিযান পরিচালনা করে উপজেলার বসন্তপুর গ্রামস্থ বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার ঘোনাপাড়া গ্রামের হযরত আলী ওরফে বাবুল পাড়ের ছেলে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, মাদক বিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল সহ এক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু পরবর্তী আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আসামির নামে পূর্বেও মাদক মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
