ঢাকাMonday , 24 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির উদ্বোধন ও প্রীতি ম্যাচ

admin
April 24, 2023 10:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর ও উপজেলায় শিবপুর ইউনিয়নে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় স্থানীয় শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল একাদশ বনাম নবাগত ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে সুরু থেকে দুই দলের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করে চলে আক্রমণ পালটা আক্রমণ পরে প্রথমার্ধের ২০ মিনিটে ডাক্তার শরিফুল ইসলাম ফুটবল একাডেমীর আক্রমন ভাগের ৯ নং খেলোয়াড় রাজু দৃষ্টিনন্দন দূরপাল্লার কিক নিয়ে গোলরক্ষক সাব্বিরকে বোকা বানিয়ে প্রথম গোল আদায় করে নেন, পরবর্তীতে দ্বিতীয় অর্ধে রাজু তার দ্বিতীয় গোল আদায় করে নিয়ে ব্যবধান ২-০ তে নিয়ে জান, পরে রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের সর্ব শক্তি নিয়ে আক্রমণ করতে সুরু করে এক পর্যায়ে আক্রমণ ভাগের খেলোয়াড় গোল আদায় করে নিয়ে ব্যবধান কমান এবং শেষ বাঁশি বাজার আগেই ২-১ গোলে জয় নিশ্চিত করেন ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি, ম্যান অফ দা ম্যাচ বিবেচিত হন ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির রাজু, পরে উভয় দলের মধ্যে করেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ। এর আগে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমীর উদ্বোধন ঘোষণা করেন, এস এম আবুল কালাম আজাদ, চেয়ারম্যান ৫ নং শিবপুর ইউনিয়ন, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ্বাস, আকরাম হোসেন, অরুণ কুমার ঘোষ, তাজমুজ জামান, সাধারণ সম্পাদক ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি, অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,মোঃ শওকত আলী, ইউনিয়ন আওয়ামী লীগ শিবপুর, শফিকুল ইসলাম ইউ,পি সদস্য ৯ নং ওয়ার্ড, এস,এম,আবুল কাশেম ইউনিয়ন যুবলীগ শিবপুর, মিরনময় সরকার, তাপস কুমার আচার্য, রেজাউল করিম সহ-সভাপতি ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি, খোকন, পিকে ক্লাব,সুমন, ইকবাল হোসেন, মাষ্টার আব্দুর রফিক,মেম্বর মজনু গাজী, ইমরান জামিল রেডিও ভূমি, ম্যাচটি পরিচালনা করেন রেজাউল ইসলাম (বাবুল) জাকির হোসেন, ও সিফ ধারাভাষ্য ছিলেন খায়রুজ্জামান সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরাম, সার্বিক তত্ত্বাবধানে মফিজুল ইসলাম (মফি) সার্বিক আয়োজনে ডাক্তার শরিফুল ইসলাম ফুটবল একাডেমী শিয়ালডাঙ্গা এস, ডি সংঘ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।