ঢাকাWednesday , 19 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মাদকসহ বিভিন্ন মামলার ৪৬ আসামী গ্রেপ্তার


April 19, 2023 9:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ৮ টি থানায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৪৬ ব্যক্তিকে আটক করেছে। গত কাল বুধবার (১৯ এপ্রিল) ভোর রাতে অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিআইও-১ ইয়াছিন আলম চৌধুরী জানান, কলারোয়া থানা পুলিশ মাদক মামলার দুই জনসহ নাশকাতা মামলার ১৩ জন আসামী গ্রেপ্তার করে।

কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করে। আশাশুনি থানা পুলিশ রাতভোর অভিযান চালিয়ে নাশকতা মামলার বিএনপি জামায়াতের ৬ জন গ্রপ্তার করেছে।
তালা থানা পুলিশ ৫ জামায়াত বিএনটি কর্মীকে গ্রেপ্তার করে। পাটকেলঘাটা থানা পুলিশ ভোর রাতে ৫ জন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করে। এছাড়া সাতক্ষীরা সদর থানায় ৪ জন ও দেবহাটা থানায় ১ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনা করে স্ব স্ব থানার অভিযানিক দল ২ টি ককটেল বোমা ৪ টি সেভেন আপের কাচের বোতলে ৮০০ মিলি পেট্রোল, ৩ টি জর্দ্দার কৌটা, ১৪ টি জালের কাটি, ১৫টি লোহার বল, ৫ টুকরো জর্দ্দার কৌটার অংশ, ৮ টুকরো লাল কসটেপ ,২ টি প্লাস্টিকের বোতলে ১ লিটার পেট্রোল জব্দ করে।
এসব ঘটনায় সদর থানায় ২ টি, কলারোয়া থানায় ১ টি ও পাটকেলঘাটা থানায় ১ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।