ঢাকাTuesday , 18 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়


April 18, 2023 10:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বৃষ্টি প্রার্থনা করে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার মঞ্জিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা উক্ত ইস্তিস্কার নামাজের আয়োজন করে।

প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে জনজীবন বিপন্ন হওয়ায় বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। উক্ত নামাজে ইমামতি করেন মুহতামিম পরান্দা মাদ্রাসার হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম। এর আগে খুতবা প্রদান করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আমির হাসান। নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক, সভাপতি, বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা, মোঃ ছারোয়ার আলম, সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা, প্রভাষক কাজী ওয়েজ কুরুণী, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা, মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা, মোঃ আসাদুল্লাহ, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা প্রমুখ। নামাজ শেষে সকলের গুনাহ মাফের জন্য এবং চলমান তাপদাহ কমিয়ে সুন্দর আবহাওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে একান্ত চিত্তে দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।