ঢাকাTuesday , 18 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান


April 18, 2023 10:34 pm
Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সুবিধাবঞ্চিত ২২ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে এক লক্ষ দশ হাজার টাকা বিশেষ বৃত্তি প্রদান করা হয়েছে। ১৮ এপ্রিল(মঙ্গলবার) শ্যামনগর জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে ও অস্ট্রেলিয়ার জোবেদা আমিন মোবাইল স্কুল (জ্যামোস্ক) এর সহযোগিতায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন জ্যামোস্কের সিইও বিশিষ্ট ভাষাতত্ত¡বিদ ইঞ্জিনিয়ার আমিন রহমান।

বিশেষ অতিথি হিসেবে অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হন স্পন্সর মিসেস লায়লা চৌধুরী, মিসেস ডায়ান, ঢাকা থেকে ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাছুম বিল্লাহ, শ্যামনগরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন, শ্যামনগর ভাব বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন ও ভাব বাংলাদেশের শ্যামনগর ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের স্পন্সরদের সাথে মতবিনিময় করেন এবং উপস্থিত অতিথিদের নিকট থেকে বৃত্তির টাকা গ্রহণ করেন। মাধ্যমিক স্কুলের ৯ জন এবং কলেজের ১৩ জন মোট ২২জন শিক্ষার্থী বৃত্তির অর্থ গ্রহণ করেন। স্কুল পর্যায়ে প্রতিমাসে এক হাজার টাকা ও কলেজ পর্যায়ে প্রতিমাসে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সৌরভ চন্দ্র মন্ডল দিনাজপুর সরকারি এম আব্দুর রহিম মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি হওয়ায় তাকে ভাব বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।