ঢাকাTuesday , 18 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ফিটনেসবিহীন অবৈধ ডাম্পারের বিরুদ্ধে অভিযান


April 18, 2023 10:32 pm
Link Copied!

জি এম মাছুম বিল্লাহ (শ্যামনগর) সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামনগরে ফিটনেসবিহীন অবৈধ ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ই এপ্রিল) বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন অভিযান পরিচালনা করেন। এসময় ৬ টি ডাম্পার ট্রাকের চালকের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন জানান, উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর এলাকায় অভিযান চালিয়ে আটককৃত চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮ আওতায় প্রত্যেককে ৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর আগে স্থানীয় ও জাতীয় পত্রিকায় “শ্যামনগরে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্পার ট্রাক” শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের তেমন তৎপরতা দেখা যায় নি। হাতে গোনা দুটি অভিযান হলেও বাকিরা আছে অধরা।

প্রসঙ্গত, শ্যামনগর উপজেলাতে আইন অমান্য করে ওভার লোড নিয়ে গ্রাম ও শহরে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্পার ট্রাক। এসব যানের চাকার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়ক। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক এখন ভেঙেচুরে একাকার। ফলে প্রতিদিন এলাকাবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা, প্রাণ হারাচ্ছে শিশু থেকে বৃদ্ধ বয়স্ক মানুষ। কেবল সড়কের ক্ষতি নয়, অহরহ ঘটছে দুর্ঘটনা।

অনভিজ্ঞ চালকরা খেয়াল খুশি মত চালাচ্ছে। গত কয়েকদিনে এসব ডাম্পার ট্রাকের ধাক্কায় কয়েকজন নিরিহ মানুষ আহত হয়েছেন। এলাকাবাসী ও সুশীল সমাজের দাবি অনতিবিলম্বে একটি নির্দিষ্ট নীতিমালার নিয়ে আসা হোক এসমস্ত প্রাণঘাতী যানবাহন। একবারে নাহোক পর্যায়ক্রমে সড়ক থেকে উঠিয়ে দেয়া হোক এ সমস্ত অবৈধ এসমস্ত যানবাহন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।