ঢাকাTuesday , 18 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ৮ টন অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত জব্দ আম বিনষ্ট


April 18, 2023 10:40 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত আম জব্দ করেছে প্রশাসন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেন।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের তথ্য মতে, দেবহাটা ও আশেপাশের এলাকা থেকে বেশি মুনফার আশায় অপরিপক্ক আম রাজধানীতে প্রেরণ করছেন অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে ৪ টি আমের ট্রাক জব্দ করা হয়। যার মধ্যে ৩টি ট্রাকে ৩৭০টি প্লাস্টিকের ক্যারেটে ৮ টন রাসায়নিক মিশ্রিত অপরিপক্ক পাঁকা আম জব্দ করা হয়। এছাড়া আরও একটি মিনি পিকআপে কাঁচা আম জব্দ করা হয়। উক্ত আমে কোন প্রকার রাসায়নিকের উপস্থিতি না পাওয়ায় উপ-সহকারী কৃষি অফিসারের উপস্থিতিতে স্থানীয় বাজারে আঁচারের জন্য বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দেবহাটা উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, সরকারি নির্দেশনার বাহিরে অতিমুনফার আশায় বেশ কিছু ব্যবসায়ী রাসায়নিক দিয়ে আম পাঁকিয়ে ঢাকায় পাঠাচ্ছেন। সাতক্ষীরার আমের যথেষ্ট বাজার ভাল হওয়ায় অপরিপক্ক অবস্থায় আগাম আম পেড়ে তা বাজারজাত করা হচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা খামার বাড়ির নির্দেশনা অনুযায়ী আগামী ১২ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বায় সহ স্থানীয় জাতের আম পাড়া যাবে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, সাতক্ষীরার আমের বাজার নষ্ট করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ক আম পাঁকিয়ে রাজধানীতে পাঠাচ্ছেন। জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক অভিযান চালিয়ে ৮ টন আম জব্দ করা হয়। আম গুলো অপরিপক্ক এবং রাসায়নিক দিয়ে পাঁকানোর ফলে এটি খাওয়ার অনুপোযোগী। তাই উক্ত আমগুলো জব্দ পরবর্তী দেবহাটা ফুটবল মাঠ বিনষ্ট করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।