ঢাকাMonday , 17 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


April 17, 2023 10:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে “মা” ফাউন্ডেশনের আয়োজনে সাবেক ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ সম. শহিদুল ইলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাড়ে ৩’শ গরীব-অসহায় মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের কার্যনির্বাহী কমিটির বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মোহসিন উদ্দীনসহ আরও অনেকে।

এসময় প্রধান অতিথি বলেন, ‘প্রতি বছর ঈদের আগে “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের গরীব, দু:খী, অসহায় এসব মানুষের মাঝে ঈদ সমগ্রী বিরতণ করেন। এটি একটি মহাৎ উদ্যোগ। আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে যাদের ধন সম্পদ থাকলেও অসহায় মানুষের পাশে দাড়ায় না। ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়াম্যান মমিনুর রহমান মুকুলের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। এসময় তিনি আরও বলেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি আরও বৃহৎ পরিসরে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।