ঢাকাMonday , 17 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে সেমাই ও চিনি বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 April 2023, 00:02

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেখ হাসিনার নির্দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের মাঝে ঈদ উপহার সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) বিকালে শহরের সুলতানপুর মল্লিক বাড়ির সামনে সুলতানপুর বড় বাজার শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র সার্বিক ব্যবস্থাপনায় অতিথি হিসেবে ঈদ উপহার সেমাই-চিনি বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানপুর বড় বাজার মুদি ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পেওরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ই¯্রাফিল হোসেন, মোটরসাইকেল চালক সমিতির সেক্রেটারী মো. সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হাকিম গাজী, মো. আব্দুর রহিম বাবু’র পুত্র মো. আরাফাত হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে ও সুলতানপুর বড় বাজার শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র সার্বিক ব্যবস্থাপনায় ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহার সেমাই ও চিনি বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সীমান্ত কলেজের প্রভাষক শাহাজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *