ঢাকাSunday , 22 March 2020
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু


March 22, 2020 12:18 pm
Link Copied!

ন্যাশনাল ডেস্ক : করোনা ভাইরাস আক্রান্ত ‘সন্দেহে’ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীর (৬১) মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, ‘২০ মার্চ শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই নারীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়। রোববার (২২ মার্চ ) ঢাকা থেকে আইইডিসিআর’র লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলে ’। ওই নারীর করোনাভাইরাস ছিল কি না সেটা আর পরীক্ষা করা যাবে কি না এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা হাসপাতালে যাচ্ছেন। আমিও হাসপাতালে যাওয়ার পথে আছি। সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সিলেট নগরের শামীমাবাদ এলাকার ওই নারী। বিগত ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ থেকে তাকে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখেন চিকিৎসকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।