ঢাকাThursday , 25 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় সাতক্ষীরায় মামলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 May 2023, 21:56

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের সহকারি পাবলিক প্রসিকিউটর(এপিপি) বাদি হয়ে বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর মামলটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়েছে যে, গত ১৯ মে শুক্রবার রাজশাহীর পুটিয়ায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায়“ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে ও পদত্যাগ করার জন্য যা করার দরকার তাই করা হবে” বলে মন্তব্য করেন। স্বাধীন দেশের নির্বাচিত সরকার প্রধানকে এভাবে হত্যার হুমকি দেশ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর।

মামলায় জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফসহ ১১জনকে সাক্ষী করা হয়েছে।
সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com