ঢাকাFriday , 20 December 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

সোনালী জুট মিলস ২৩ ডিসেম্বর থেকে মিল চালু

admin
December 20, 2019 10:30 pm
Link Copied!

খুলনা প্রতিনিধি: মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন সোনালী জুট মিল সিবিএ এক শ্রমিক জনসভা সোনালী জুট মিলস ঈদগাহ ময়দানে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৪ টায় সিবিএ সভাপতি মুন্সি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন সিবিএ সাধারণ সম্পাদক নাজিউর রহমান নজরুল, আ: বারেক হাওলাদার, আ: আউয়াল, রফিকুল ইসলাম, সাজেদুল ইসলাম, আক্বার ঢালি, মনোয়ার হোসেন, হারেছ প্রমুখ। সভায় সিবিএ নেতারা বলেন মালিক পক্ষের সাথে তাদের বৈঠক হয়েছে, ৮দিন বন্ধ থাকার পর আগামী সোমবার ২৩ ডিসেম্বর থেকে মিলটি পুনরায় চালু হবে। উল্লেখ্য আংশিক চালু থাকা মিলটি গত ১৫ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘন করে এক নোটিসে মিলটি বন্ধ করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।