ঢাকাFriday , 25 October 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

মহেশ্বরপাশায় জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার মাতার ইন্তেকাল

admin
October 25, 2019 9:28 pm
Link Copied!

খুলনা প্রতিনিধি: মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইমলাক ঢালীর মাতা রিজিয়া বেগম হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালি…….রাজিউন)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় খানাবাড়ি ইদগাহ ময়দানে জানাজা শেষে যোগী পোল কবর স্থানে নিহতের দাফন সম্পন্ন হয়। তাঁর জানাজা নামাজে জাহানাবাদ ক্যান্ট. এর সুবেদার মেজর মো. ফারুক হোসেন, মহানগর আ’লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, শ্রম ও কর্ম সংস্থান প্রতি মন্ত্রীর এপিএস মো. শাহাবুদ্দিন আহম্মদ, সাবেক কাউন্সিলার মো. মনিরুজ্জামান খান খোকন, সাবেক কাউন্সিলার মো. শাহাদত হোসেন, কাউন্সিলার শেখ আব্দুর রাজ্জাক, মো. ইসাহাক হোসেন, খানাবাড়ী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, আবু হেনা বাবলু, মো. মহিউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।