ঢাকাSunday , 7 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আনসার ব্যাটালিয়ন পরিদর্শন করলেন মহাপরিচালক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 May 2023, 22:47

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক (এনডিসি, এএফডাবিøউসি, পিএসসি, পিএইচডি) আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ, জেলা কার্যালয় ও ৩ আনসার ব্যাটালিয়ন পরিদর্শন করেছেন। ৭ মে রবিবার সকাল সাড়ে ১০টায় তিনি খুলনা রেঞ্জ কার্যালয়ে এসে পৌছালে তাঁকে স্বাগত জানান খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। এসময় তাকে ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে খুলনা রেঞ্জের প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশনের মাধ্যমে ব্রিফিং প্রদান করেন খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও জেলার কার্যক্রমের ব্রিফিং প্রদান করেন জেলা কমান্ড্যান্ট খুলনার মোঃ সেলিমুজ্জামান। পরে মহাপরিচালক রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সরকারের জননিরাপত্তা ও উন্নয়ণ মূলক কাজে অংশগ্রহণ করে স্মার্ট বাংলাদেশ তৈরির প্রত্যাশায় নিরলশ ভাবে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানান। মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক (এনডিসি, এএফডাবিøউসি, পিএসসি, পিএইচডি) দুপুর সাড়ে ১২টায় ইলাইপুর, রূপসা, খুলনা ৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যদের দরবারে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতেই মহাপরিচালক, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ বহিনীতে নিয়োগ পাওয়ার জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ তাঁর পরিবারের যে সকল সদস্য শাহাদাত বরণ করেন তাঁদের এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বলেন সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবার প্রচেষ্টায় বাহিনী সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, দেশ সেবার আদর্শকে সমুন্নত রেখে ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশ প্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করতে হবে।

দরবারে ব্যাটালিয়ন আনসারদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শুনেন। তিনি বাহিনীর সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সর্বাতœক চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। ব্যাটলিয়ন সদস্যদের যার যার জমি আছে সেখানে নিজেরা ফসল উৎপাদন করে নিজেদের চাহিদা মেটানোর পরামর্শ দেন। দরবারে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও অধিনায়ক ৩ আনসার ব্যাটলিয়ন চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন। এর আগে মহাপরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন সদরে পৌঁছালে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ তাঁকে স¦াগত জানান। এ সময় খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। মহাপরিচালক মহোদয়কে ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মহাপরিচালক ৩ আনসার বাটালিয়নের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে তাঁর মন্তব্য লিপিবদ্ধ করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com