ঢাকাTuesday , 4 September 2018
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় পৃথক হামলায় ভ্যান চালকসহ আহত ২

admin
September 4, 2018 10:51 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় জমা-জমি ও পূর্ব শত্রæতার জেরে পৃথক হামলায় ভ্যানচালকসহ দু’জন গুরুতর আহত হয়েছে। সোমবার রাতে উপজেলার খর্নিয়া ও শোভনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, খর্নিয়ার পির আলী সরদারের ছেলে বাবুল সরদারের (৪৫) সাথে একই এলাকার প্রতিপক্ষ কামরুলের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বাবুল বাজার থেকে বাড়ি ফেরার পথে জিড়েনতলা নামক স্থানে পৌঁছুলে পিছন দিক থেকে এসে কামরুল শেখ ও মিঠু জোয়াদ্দারসহ ৩-৪ জন তার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এতে বাবুল সরদার গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করে। অপরদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডুমুরিয়া উপজেলার ভদ্রদিয়া এলাকার আব্দুর রহিম মোড়ল নামের এক ভ্যান চালককে বেপরোয়া মারপিট করেছে শোভনা এলাকার রমজান খন্দকার (২৫) নামের এক যুবক। আহত আব্দুর রহিম জানান, ঘটনার সময় গত রবিবার সন্ধ্যায় শোভনা চৌরাস্তা নামক মোড়ে কথা কাটাকাটির এক পর্যায় রমজান খন্দকার তাকে মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়ে পড়লে স্থানিয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ রিপোট লেখা পর্যন্ত উভয় ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।