ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার নোয়াকাটি এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার বিনষ্ট করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি রিটার্নিং অফিসার শাহনাজ বেগমের ভ্রাম্যমাণ আদালত তিন বিএনপি কর্মীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ দন্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, উপজেলার সাহস নোয়াকাটি এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার বিনষ্ট করার সময় সাহস এলাকার মতিয়ার রহমান জোয়াদ্দার (৩৮), নোয়াকাটি গ্রামের খলিল মোল্যা (৫৫) ও সুলতান আহমেদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
