ঢাকাSunday , 15 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়া ইউপির নতুন ভবন নির্মাণের কাজ উদ্বোধন

admin
July 15, 2018 3:48 pm
Link Copied!

খোরদো (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ জুলাই) দুপুরে উপজেলার খোরদোয় কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফে, ইউপি সচিব মনোতোষ কুমার সাধু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, খোরদো ক্যাম্পের আইসি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল আলিম, রফিকুল ইসলাম মিলন, বাবরালী সরদার মধু, আব্দুর রশিদ, আলমগীর হোসেন, তোজাম্মেল হোসেন, মো. শহিদুল, কাওসার আলী, মহিলা সদস্য মোছা. মাহমুদা খাতুন, আকলিমা খাতুন প্রমুখ। প্রসঙ্গত, এক কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে দেয়াড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।