ঢাকাThursday , 5 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে অগ্নিকাণ্ডে আশ্রয়হীন পরিবারের পাশে দাড়ালো ইউএনও কামরুজ্জামান

admin ঢাকা
আপডেট: 5 July 2018, 18:00

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বসতবাড়িতে আগুণ লেগে আশ্রয়হীন হয়ে পড়া নলিন ম-লের পাশে দাড়ালো উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ জুলাই) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান পদ্মপুকুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঝাঁপা গ্রামের গবুর ম-লের ছেলে নলিন ম-লের পরিবারকে জরুরী সহায়তা হিসেবে এক বান টিন ও নগদ অর্থ সহযোগিতা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, বারসিক কর্মকর্তা বিশ্বজিত মণ্ডল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় ম-ল প্রমুখ ।
প্রসঙ্গত, গত ২৭ জুন দুপুর ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে হতদরিদ্র নলিন মণ্ডলের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে সবকিছু হারিয়ে বর্ষা মৌসুমে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে থাকে পরিবারটি। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে তা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের নজরে আসে। এর প্রেক্ষিতে পরিবারটির পাশে দাড়ান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *