ঢাকাThursday , 5 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

admin
July 5, 2018 6:06 pm
Link Copied!

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথি হেসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য নির্মল কুমার ম-ল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামান, ঈদগাহ আমিনা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মফিজুল ইসলাম, হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভাতশালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিম উল্লাহ, টাউনশ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধারন শিক্ষক মোর্শেদ আলী, কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল হক, বাবুরাবাদ ঢেপুখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, সুবর্ণাবাদ সেন্ট্রাল হাই স্কুলের সহকারী শিক্ষক সঞ্জয় সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।