ঢাকাWednesday , 4 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড

admin
July 4, 2018 6:15 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে পন্ড হয়ে গেল একটি বাল্য বিবাহের আয়োজন। বুধবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান শ্যামনগর সদর ইউনিয়নের নকিপুর গ্রামের মো. শাহাজান মোল্যার বাড়িতে উপস্থিত হয়ে তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৪) বাল্য বিয়ে বন্ধ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার অভিভাবকদের কাছ থেকে ১৮ বছরের নিচে মেয়েকে বিয়ে দেবে না মর্মে অঙ্গীকার নামা লিখে নেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, ওসি প্রণব বিশ্বাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।