ঢাকাWednesday , 4 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শ্রেষ্ঠ পিতা ও সন্তানদের সম্মাননা প্রদান

admin
July 4, 2018 6:27 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শ্রেষ্ঠ পিতা ও সন্তান সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৪ জুলাই) বেলা ১২টায় সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) অর্থায়নে ইউনিয়ন প্রবীণ কমিটি এই সম্মাননা প্রদান করে।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, ইউপি সচিব নারায়ন চন্দ্র অধিকারী, সাস’র উর্দ্ধতন সমন্বয়কারী সাধন কুমার দাস, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. শামীম হোসাইন, কর্মসূচি সংগঠক মাহবুবুর রহমান, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেহানা ইসলাম, আলফাতুন নেছা, আরতী রানী ঘোষ, মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ ম-ল, নির্মল কুমার ম-ল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।
এসময় শ্রেষ্ঠ নির্বাচিত ১০জন পিতাকে, একজন সর্বোচ্চ বয়স্ক প্রবীণ এবং পাঁচজন শ্রেষ্ঠ সন্তানকে সম্মাননা সনদ, মেডেল, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন খান মে. শাহ আলম।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।