ঢাকাWednesday , 4 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দাঁতভাঙ্গা কলেজের নতুন নাম বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ, শিক্ষকদের মতবিনিময়

admin
July 4, 2018 6:18 pm
Link Copied!

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সদর উপজেলার বৈকারী ইউনিয়নের দাঁতভাঙ্গা কলেজের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ করা হয়েছে। এ উপলক্ষ্যে কলেজের শিক্ষকবৃন্দ বুধবার (৪ জুলাই) দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে গিয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে অভিনন্দন জানান ও তার সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল ইসলাম প্রভাষক লিয়াকত আলী, মো. রমজান আলী, মো. ওবায়দুল্লাহ, মো. মুনজুরুল, মো. আক্তারুজ্জামান, জিলানী মাহমুদ, ফারুক হোসেন, রোখসানা খাতুন, রীনা পারভীন, কামরুজ্জামান, বখতিয়ার রহমান, আনিছুর রহমান ও আনছারুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় কলেজের সার্বিক উন্নয়ন ও কলেজের শিক্ষকদের বেতন-ভাতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, কলেজের পরিচালনা পরিষদের সভায় দাঁতভাঙ্গা কলেজ পরিচালনা পরিষদ ও কলেজের শিক্ষকদের সম্মতিক্রমে সম্প্রতি কলেজের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ নামকরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।