কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ জুলাই) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে হাসানুজ্জামান (২৭), চাম্পাফুল গ্রামের হাকিম সরদারের ছেলে অহিদুল ইসলাম (২৫) ও নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের আমজাদ মোল্যার ছেলে বাবু মোল্যা (২৩)।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক নুর ইসলাম তিন জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
