ঢাকাTuesday , 3 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 3 July 2018, 18:07

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে এলাকার চিহ্নিত ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হাত থেকে পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে ফেরদৌস আহম্মেদ।
মঙ্গলবার বিকেল ৫টায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ফেরদৌস আহম্মেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মহিষকুড় গ্রামের আফছার আলী সাহাজীর ছেলে আইয়ুব আলী সাহাজী (৩৮) মাদক ব্যবসা ও চোরাকারবারীতে জড়িত থাকার অভিযোগে একাধিকবার জেল খাটেন। তার বিরুদ্ধে বরিশালের বরগুনা, ঢাকাসহ বিভিন্ন স্থানে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের অভিযোগে মামলা রয়েছে। সম্প্রতি কে বা কারা সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর মাদক ব্যবসায়ী আইয়ুব আলী সাহাজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন জানান।

এর প্রেক্ষিতে ৩০ জুন বেলা ১২টার দিকে মহিষকুড়ে আইয়ুব আলী সাহাজী ও তার মা রোকেয়া বেগম, ভাইরাভাই শেখ সবুর ও তার স্ত্রী মনিরা বেগমসহ আরও ৫-৬ জন তার বাবা শেখ আমিনুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারার জন্য উদ্যত হয়। ওই সময় আইয়ুব আলী সাহাজী প্রকাশ্যে বলতে থাকেন, তুই আমার বিরুদ্ধে এসপি সাহেবের নিকট মাদক ব্যবসা করি বলে লিখিত অভিযোগ দিয়েছিস। তুই এসপি সাহেবের নিকট দরখাস্ত দিয়ে আমার কী করতে পারবি? আমি তোকেসহ তোর পরিবারের সদস্যদের মেরে লাশ গুম করে দেব। এলাকার ত্রাস ও মাদক ব্যবসায়ী আইয়ুব আলী সাহাজীর ভয়ে নিজে এবং পরিবারের সদস্যরা চরম নিরপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
এসময় আইয়ুব আলী সাহাজীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com