ঢাকাTuesday , 3 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জাসদের প্রতিনিধি সভায় আসন্ন সংসদ নির্বাচনে আশেক-ই-এলাহীকে প্রার্থী ঘোষণা

admin
July 3, 2018 6:00 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিনিধি সভা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাবে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
‘শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণ এক হও’ শ্লোগানকে সামনে রেখে উপজেলা জাসদের আহবায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি কাজী রিয়াজ। প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাসদ মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। জাসদ নেতা শেখ জাকির হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিনিধি সভা প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, শ্যামনগর উপজেলা জাসদের সভাপতি শেখ হারুন অর রশিদ, দেবহাটা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, আশাশুনি উপজেলা শাখার আহবায়ক সিরাতুজ্জামান, মাহাবুবুর রহমান বাপ্পি ও আতিকুর রহমান সোহেল।
প্রতিনিধি সভা শেষে উপজেলা জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ মোদাচ্ছের হোসেন জান্টুকে সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে উপজেলা জাসদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
একই সাথে সাতক্ষীরা-৪ আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য শ্যামনগরে ডা. আলী আশরাফ ও কালিগঞ্জে শেখ মোদাচ্ছের হোসেন জান্টুকে দায়িত্ব দেওয়া হয়।
এদিকে, বিকেলে কালিগঞ্জের ফুলতলা মোড়ে উপজেলা জাসদের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আমরা আওয়ামী লীগ ও ১৪ দলের সাথেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো। সাতক্ষীরা-৪ আসনে জাসদ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
এ সময় বক্তারা দলকে সুসংগঠিত করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।